• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

Reporter Name / ১৭০ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী পালিত হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়ন পরিবার কল্যান সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগম প্রমূখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না। নেই কোন নিয়োগবিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরো বলেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত। নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্খিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। অচিরেই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com