• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ২৮ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:            নওগাঁর পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে নিতপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রাটি শুরু হয়।
​রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন এবং বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এরপর ভক্তদের উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত পরিবেশে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত রথে আরোহণ করানো হয়।

​দুপুরে রথের দড়ি টানার মধ্য দিয়ে মূল শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়—এই বিশ্বাস থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও ভক্তবৃন্দ রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যান।

​শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্রী. নিতাই চন্দ্র ঋষি সাধারণ সম্পাদক শ্রী. গৌড় চন্দ্র ঋষি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

​রথযাত্রা আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তায় উৎসবস্থলে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com