• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বৃত্তি না পেয়ে রাস্তায় শিক্ষার্থী সহ অভিভাবক ও উত্তরপত্র উধাও,

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১১৪ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ          প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে রাজশাহীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১১টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৮ জনের ফলাফল গায়েবের ঘটনা ঘটেছে এই ঘটনার ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল পুনর্মূল্যায়ন, অসঙ্গতি দূরীকরণ, এবং সঠিক ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

আজ বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, “ফলাফলের বিভিন্ন অসঙ্গতি দেখা দিয়েছে, এই ঘটনায় অনেক মেধাবী শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই ঘটনাই জন সাধারনের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা ক্ষুন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত শিশুদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে অন্যথায় আমরা আদালতের শরণাপন্ন হব।”

বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তারা।

এদিকে ফলাফল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন “ঐ কেন্দ্রে ২৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু একজনও বৃত্তি না পাওয়াটা এবং উত্তরপত্র হারিয়ে যাওয়াটা আমাদের কাছেও বিস্ময়কর। আমাদের ধারণা, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” এবং শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com