পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি অফিসার মামুনুর রশীদ, প্রাথমীক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। দেশের জন্য তাদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com