• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

উখিয়ায় যানজট নিরসনে জরুরি সভা, এক সপ্তাহ পর শুরু হবে উচ্ছেদ অভিযান

এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি / ৮৭ Time View
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে যানজটমুক্ত উখিয়া গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল উদ্দিন, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ট্রাফিক পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়াকে যানজটমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করতে হবে। এ কাজে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও সর্বাত্মক সহযোগিতা করবে। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগে তিনি পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আকতার বলেন, “উখিয়াকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। যারা সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে যানজট সৃষ্টি করছেন, তারা এখনই স্বেচ্ছায় সেগুলো সরিয়ে নিন। অন্যথায় অভিযান চলাকালে কোনো ছাড় দেওয়া হবে না।”
সভায় অংশগ্রহণকারীরা উখিয়ার প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং যানজট নিরসনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com