• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

হারানো মোবাইল মুঠোফোন খুঁজে দেন উপ-পরিদর্শক বকুল

Reporter Name / ১৯৯ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর শহর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় তিনি হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে এ পর্যন্ত তিনি প্রায় এক হাজার মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন।

হারানো ফোন ফিরে পেয়ে সাগর খান বলেন, এতো কম সময়ে একটি ফোন ফেরত পাবো ভাবিনি। কোনো প্রকার উৎকোচ ছাড়াই ফোনটি হাতে পেয়েছি। এটাই আনন্দের। তিনি আরও বলেন, পুলিশ নিয়ে মানুষের অনেক সময় খারাপ ধারণা থাকে কিন্তু এসব কাজ পুলিশের ভাবমূর্তি বাড়াচ্ছে বলে আমি মনে করি।
এ বিষয়ে উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, বর্তমানে ফোন উদ্ধারে বাংলাদেশ পুলিশ অনেক তৎপর। আমরা সব সময় নিষ্ঠার সাথে সব ফোন উদ্ধারের চেষ্টা করি। আর এই কাজটি করতে পেরে আমি খুবই আনন্দিত। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমার বড় প্রাপ্তি এবং সাফল্য। গত দশ বছরে এক হাজারেরও অধিক ফোন উদ্ধার করেছি। সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে প্রায় শতাধিক মানুষের হারানো মুঠোফোন উদ্ধার করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com