• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৮৬ Time View
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ‘সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তন এলআরপি-৫৭’ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট কাজী মোরশেদ আলম।

​সভায় বক্তারা বলেন, এলাকায় একটি সহনশীল, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় স্থানীয় নারী ও যুবকদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাদের পরিচালনায় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং নারী ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com