• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পোরশায় ৩ মাসেই কায়দা ও আমপারা শেষ করলো শিশু ওমর ফারুক: মাদ্রাসায় বিশেষ দোয়া

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৮১ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুর মডেল মসজিদের উত্তরে সওতুল হেরা মডেল হিফ্জ মাদ্রাসার ওমর ফারুক নামের এক কৃতি ছাত্র মাত্র ৩-৪ মাসের মধ্যে কায়দা ও আমপারা সমাপ্ত করে পবিত্র কুরআন শরীফ পড়া শুরু করেছে। তার এই অনন্য সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​শনিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী ওমর ফারুকের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয় এবং তার ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুল মাতিন এবং পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবু।

​”মাত্র ৩-৪ মাসের সংক্ষিপ্ত সময়ে একটি শিশুর কায়দা ও আমপারা শেষ করে কুরআন মাজীদ ধরা অত্যন্ত আনন্দের ও গৌরবের। সঠিক দিকনির্দেশনা ও শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।”

​অনুষ্ঠানে সকলে ওমর ফারুকের মেধার প্রশংসা করেন এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com