June 4, 2026, 7:47 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাইস্কুলের রাস্তার বেহাল দশা

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা। ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারা সহ এলাকাবাসী।

স্কুল থেকে হাসপাতাল রোডে যুক্ত হওয়া ২শ মিটার এই রাস্তাটি প্রায় ৫ বছর যাবৎ বেহাল দশা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় গর্ত,ভাঙা, ইটা বালি, খোয়া, বিটুমিন, উঠেগিয়ে চলাচলে-অযোগ্য হয়ে পড়েছে। ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছে,আবার প্রবীণ ও গর্ভবতী মায়েরা যারা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে এই রাস্তায় কষ্টের শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায় রাস্তার বেহাল দশার কারণে রাস্তার পাশে খেলার মাঠের একাংশ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে।

এটিই স্কুল ও নজিপুর ইউনিয়নপরিষদে যাতায়াতের প্রধান রাস্তা।

এই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়,বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও উৎসব বাৎসরিক ওয়াজ মাহফিল, সভা সমাবেশ এই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে, এজন্য হাজার হাজার মানুষের সমাগম হয় রাস্তায়। নজিপুর পৌরশহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত রাস্তার বর্তমান বেহাল দশা যেন “বাতির নিচে অন্ধকার ”প্রবাদের মতই। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি শিক্ষার্থীদের।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন বলেন এটি পৌরসভার রাস্তা, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(IUGIP) আবেদন করা আছে অনুমোদন হলে টেন্ডার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *