• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৮৮ Time View
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি ফলবান আমবাগানের ১০১টি আমরূপালির গাছ কেটে ও উপড়ে ফেলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন এবং চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মোঃ রিয়াজুল গোদাগাড়ী মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

​এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ রিয়াজুল ইসলাম (৫৩) প্রায় ৪০ বছর পূর্বে গোদাগাড়ী থানার ৫নং গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম মৌজায় ১৬৬ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ৩ জুলাই রাত আনুমানিক ১০ টার সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনীভাবে উক্ত আমবাগানে অনধিকার প্রবেশ করে।
​এজহারে আরো উল্লেখ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে বাগানের ১০১টি ফলবান আমরূপালি গাছ উপড়ে এবং গোড়া থেকে কেটে চুরি করে নিয়ে যায়। এতে বাগানের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে বাগান মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান। এই চুরির বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় এবং জমি দখল করে নেওয়ার ও হুমকি প্রদান করে।
​এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর- ০৭ (তারিখ: ০৫/০৭/২০২৬ ইং) এবং জি আর নম্বর- ১৯২/২৬ (গোদাগাড়ী)।
এই বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি জানান ​পুলিশ ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com