মাইনুল ইসলাম বরিশালঃ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় টানা তিন দিন বৃষ্টি থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।
বাকেরগঞ্জ বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা।
বাকেরগঞ্জে এক রিকশাচালক বলেন, একটানা তিন দিন বৃষ্টি থাকার কারণে জনজীবন বিপর্যয় নেমে এসেছে ঠিকমতো রিক্সা চালাতে পারছি না বৃষ্টির কারণে ছেলেমেয়ে নিয়ে খুবই সমস্যায় আছি একটানা বৃষ্টি হচ্ছে একটু কমে তো আবার বেড়ে যায়। বৃষ্টির কারণে রাস্তায় কোন মানুষ বের হতে পারছে না আর আমাদেরও কর্মহীন হয়ে পড়তে হচ্ছে বাকেরগঞ্জের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে মুদি ব্যবসায়িক থেকে শুরু করে কাচা বাজার বিভিন্ন ধরনের ফলের দোকানসহ বৃষ্টির কারণে রাস্তায় মানুষ বের হতে পারছে না তাই ক্রেতাও নেই। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছে
https://www.kaabait.com