• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী / ৮৯ Time View
বুধবার, ৮ জুলাই, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ       মাদকবিরোধী অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাছিম উদ্দিন।

​ ৭ জুলাই (মঙ্গলবার) রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
​রাজশাহীর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই নাছিম উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন।

অপরাধ দমন ও মাদক নির্মূলে অনন্য ভূমিকা রাখার জন্য মাসিক কল্যাণ সভায় তাঁকে রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে মনোনীত করা হয়।

​এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসআই নাছিম উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। মাননীয় পুলিশ সুপার স্যারের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। নাছিম উদ্দিনের মতো কর্মকর্তাদের এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
​উক্ত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com