• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নাগেশ্বরীতে মাদকবিরোধী ভূমিকা রাখতে গিয়ে ষড়যন্ত্রের শিকার বাবু, এলাকাবাসীর মুক্তির দাবি

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী / ১৩৫ Time View
শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে এক সৎ ও প্রতিবাদী যুবক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এ বি এম নাজমুল হাসান বাবু নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য আনোয়ার হোসেন ব্যাপারী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে ছেলে নাজমুল হাসান বাবুই ওই ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রশাসনিক কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে দেখাশোনা করে আসছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত ২৯ জুন (২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ৯ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় কয়েকজন সন্দেহভাজন মাদক কারবারির আনাগোনা দেখে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে অসুস্থ বাবার প্রতিনিধি হিসেবে সমাজসেবক নাজমুল হাসান বাবু ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সময় স্থানীয়দের উপস্থিতিতে এক ব্যক্তির কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রকাশ পায় এবং জিজ্ঞাসাবাদের মুখে অপর এক মাদক কারবারি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত জনতা ধাওয়া করে তাকে আটক করে এবং তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পর নাজমুল হাসান বাবু নিজে উদ্যোগী হয়ে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নাগেশ্বরী থানার এসআই মিজানুর রহমান মিজানের হাতে সোপর্দ করেন।
অভিযোগ উঠেছে, মাদক চোরাকারবারিদের একটি চক্র ও তাদের মদদদাতারা পূর্বশত্রুতার জেরে ঘটনাস্থলেই পরিকল্পিতভাবে বাবুকে ফাঁসানোর নীল নকশা তৈরি করে। তারা বাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ সন্দেহের ভিত্তিতে নিরপরাধ বাবুকেও থানায় নিয়ে যায়। পরবর্তীতে মাদক চক্রের সাজানো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসীর দাবি, নাজমুল হাসান বাবু কোনো অপরাধের সাথে যুক্ত নন; বরং সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে তিনি কাজ করছিলেন। মাদক চক্রের স্বার্থে আঘাত লাগায় তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। একজন প্রতিবাদী যুবককে এভাবে কারাবন্দী করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পুরো এলাকাবাসী। একই সাথে তারা এই ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ও মাদক কারবারিদের মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
(এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।)


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com