সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
শফিক টুটুল, নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরে সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে নাজিরপুর উপজেলা সদরের টাইম টাওয়ার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য শেখ মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপি নেতা মো: হিরুয়ার রহমান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে তাকে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মরহুম আব্দুল আজিজ হাওলাদারের একমাত্র মেয়ে।
তিনি বিএনপি থেকে এমপি মনোনীত হওয়ার পর এই প্রথম নিজ উপজেলা সফর করলেন।
https://www.kaabait.com