• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

পোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৭৯ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীস্মকালীন কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাপিজুর রহমান। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৪৯৬জন কৃষককের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ, মরিচ বীজ, বৃক্ষ রোপন, লেবু, এয়ার ফ্লো মেশিন স্থাপন, খরিপ মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজীর বীজ ও রোপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ামত উল্লাহ্, আফজাল হোসেন, সামিউল ইসলাম, আকমাল হোসেন সহ কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com