• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৬
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

আদমদীঘিতে কীটনাশকের দোকানে চুরি

মো: তুহিন ইসলাম আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি / ৪৯ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশক ঔষধের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ওই দোকানের ভেন্টিলেটার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা ৪ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকার কীটনাশক ও নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । গত মঙ্গলবার দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে এই চুরির ঘটনা ঘটে ।

এ ব্যাপারে দোকান মালিক আবু সাঈদ রাহী জানান, কালাইকুড়ি বাজারে তার একটি কীটনাশক ঔষধের দোকান রয়েছে। প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটার ভাঙা রয়েছে । দোকান খুলে দেখেন চোরেরা দোকানে থাকা প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মুল্যের কীট নাশক ও ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায় । আবু সাঈদ রাহী আরও জানান বুধবার সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com