• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নওগাঁয় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৫ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর উদ্যোগে বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল করিম মোস্তফা কালিমি বাবু, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউজ্জামান এবং নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম বাবু প্রমুখ নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সড়কগুলোতে যানজট নিরসন, দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
​সভায় জেলার বিভিন্ন সড়কে যানজটের প্রধান কারণগুলো চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ড গুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন দাঁড় করানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

​মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান, আপনারা যাত্রীদের সঙ্গে সবসময় ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করবেন। কোনো যাত্রীর সঙ্গে অসৌজন্য মূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি বা আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

​তিনি আরও উল্লেখ করেন যে, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা, ফিটনেস বিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকতে এবং সচেতনতার সঙ্গে ড্রাইভারদের দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারে।

উক্ত ​সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয়পূর্বক যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com