• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

কক্সবাজারে কোস্ট গার্ড ও বিজিবির পৃথক অভিযান: ইয়াবা উদ্ধার, ইউরিয়া সার জব্দ; আটক ৬

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি / ৮৪ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা ও পাচারকাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা ইউরিয়া সার উদ্ধার করেছে। এ দুই অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, রবিবার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় বিজিবির বিশেষ অভিযানে পাচারের আগেই ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান চলাকালে দুই বাংলাদেশি ও তিন রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পানিপথে পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, ইউরিয়া সার, জব্দকৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে উভয় বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com