• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

আদমদীঘিতে শিক্ষার্থীদের ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো: তুহিন ইসলাম আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি / ৫৪ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধিঃ সচেতন ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিদ্যালয় ক্লাশ রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে শিক্ষার্থীদের।
ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের নিরাপদ রাখা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যে কোনো সমস্যায় ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com