June 4, 2026, 6:37 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বগুড়ার শেরপুরে যুবদলের উদ্দ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর( বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপারসন,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পবিত্র কোরআন খতম, নফল রোজা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে শেরপুর পৌরশহরের খেজুরতলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর উপজেলা যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, বগুড়া জেলা যুবদলের সদস্যা সুমন শিহাব, উপজেলা যুবদলের সদস্য লেলিন সরকার ইফতেখার তুহিন, লিটন, রাসেল, যুবদলনেতা আল আমিন হোসেন রুদ্র, শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান সজীব, শাহাদাত হোসেন, খামারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সাগর,সুঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম মানু, বিশালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় নান্নু, খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন,যুবদল নেতা আলামিন, শরিফুল ইসলাম, রকি, রাব্বি প্রমুখ। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন। দোয়া শেষে ইয়াতিম–দুস্থদের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *