• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

শিরোপা ধরে রাখল ডোমার প্রেসক্লাব, যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব

রাব্বি রহমান নীলফামারি / ৮২ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

রাব্বি রহমান , নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বহুল প্রতীক্ষিত টিসিএ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২)-এর শিরোপা আবারও নিজেদের করে নিয়েছে ডোমার প্রেসক্লাব। তবে সময়স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আয়োজক কমিটি ডোমার প্রেসক্লাব ও নীলফামারী প্রেসক্লাব—উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে।

জমকালো ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারীর সম্মানিত জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন খান এবং পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম।
ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শক ও সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রাও দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করা সম্ভব না হওয়ায় ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়ে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
টুর্নামেন্ট শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তাঁরা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের ক্ষেত্র তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
টিসিএ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন টিসিএর সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতা, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এবং জেলার বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে সফল সমাপ্তি ঘটল টিসিএ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২-এর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com