• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

সাপাহারে আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

বাবুল আক্তার রানা সাপাহার নওগাঁ / ৯২ Time View
শনিবার, ২৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার করলডাঙ্গা মৌজায় আদালতের আদেশ, নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করলডাংগা (টেংরাকুড়ী) গ্রামের মোতাবুর রহমানের পুত্র ভুক্তভোগী তরিকুল ইসলাম (৫৩) এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ও আদালতের মামলার সূত্রে জানা যায়, করলডাঙ্গা মৌজায় ২০৩৪ দাগে ১ একর ৮৪ শতকের মধ্যে সাড়ে ৮১ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তরিকুল ইসলাম।
অভিযোগ উঠেছে, সাপাহার উপজেলার দিবর ব্রিজ পাড়ার সোলোয়মান এর পুত্র শওকত আলী (৪৮) খাস জমি দাবী করে দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আম বাগানের গাছ তুলে ফেলে। এ ঘটনায় ২ টি মামলা চলমান রয়েছে।

ঘটনারদিন গত ৯ জুন/ বিকেল ৫ টার সময় ভুক্তভোগী তরিকুল ইসলাম নিজ দোকানের গ্রিলের পাইকারি মালামাল ক্রয় করার জন্য ব্যাংকিং আওয়ার শেষ হওয়ায় ব্যাংকে টাকা জমা দিতে না পারায় দোকান হতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে নজিপুর যাবার পথে দিবর ব্রিজের কাছে ওই সম্পত্তির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় আসামীগন মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জমিতে বসত বাড়ি নির্মাণের জন্য বাঁশ, খুটি, বেড়া এবং টয়লেটের জন্য রিং-পাট এবং সবজী চাষ করার জন্য জমি খনন করছে। এ সময় তরিকুল ইসলাম মোবাইলে ছবি নিতে চাইলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং তরিকুল ইসলামের ঘাড়ে সাইড ব্যাগে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম গত ১৪ জুন/ ২০২৬ ইং সালে প্রতিকার চেয়ে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৬ নং আদালতে একটি মামলা নং- সিআর ১৪৬ (সাপা)/২০২৬ দায়ের করেন।

গত ২৫ জুন তরিকুল ইসলাম জমি দেখতে গেলে আবারো আসামীরা প্রাণনাশের হুমকী প্রদান করেন।

আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের জন্য আসামীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com