• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি / ১২৬ Time View
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নীলফামারীর মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। মোঃ সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, নীলফামারী।
মোঃ জহুরুল আলম, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, নীলফামারী। রিয়াজুল ইসলাম কালু, সভাপতি, ডোমার উপজেলা বিএনপি, নীলফামারী।
অ্যাডভোকেট মোঃ আল মাসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, নীলফামারী।
মোঃ আব্দুস সালাম বাবলা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, স্বেচ্ছাসেবক দল, নীলফামারী জেলা। রেজোয়ানুল আহমেদ রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল, নীলফামারী।
এ সময় ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বদানকারী ব্যক্তিদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শাহরিয়ার হোসেন (শাকিল)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আতিকুর রহমান (নিশান)। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মোঃ রাজু পারভেজ, মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এবং মোঃ শান্ত আলী।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হাসান রাজা (সুমন)। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন তানভীর ইসলাম তুষার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোস্তাফিজুর রহমান জীবন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। তাঁর সার্বিক সহযোগিতা ও পরামর্শে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা আগামী দিনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
জনকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার এই নতুন যাত্রা সফল হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com