• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬
শিরোনামঃ
বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে

Reporter Name / ১৫ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১নং আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করে মামলাটির সত্যতা প্রামানিত না করতে পারায় বাদীকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নওগাঁয় ১নং আমলী আদালতে। জানা গেছে, মামলার বাদী নওগাঁ সদর উপজেলার চকগোয়ালী গ্রামের মৃতঃ আহাদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম ভুট্রু (৪৬)। তিনি একই গ্রামের ৪জনের বিরুদ্ধে ১৪৩,৪৪৭,৩৪২,৩২৩,৩৭৯,৫০৬(২)/ এর ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর সংশ্লিষ্ট আদালত জেলা গোয়েন্দা পুলিশ (ডি.বি) কে তদন্তের নিদের্শ দেন। ডিবি পুলিশ মামলাটি সরেজমিনে তদন্ত ও অনুসন্ধানে জানতে পারে বাদী বিবাদীদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে বাদী বিবাদীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। আদালতে ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ কালে ১নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান এর নিকট বাদীর বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহের সৃষ্টি হয়। এ সময় আদালত বাদীকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগ সমূহ মিথ্যা ও মনগড়া বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরবর্তীতে আদালত দন্ডবিধির ১৮৬০-এর ২১১ ধারায় অভিযোগ গঠন করা হলে বাদী তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত ২১১ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ৭দিন সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত আসামী শরিফুল ইসলাম ভুট্রু কে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আইনজ্ঞ মহলের মতে, এই আদেশের মাধ্যমে আদালতে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে একটি কঠোর ও দৃষ্টান্তমূলক বার্তা প্রদান করেছেন, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com