• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০১
শিরোনামঃ
বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তহিন ইসলাম আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ / ১৩ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

বুধবার বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্তপল্লী বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশের উদ্যোগে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়, বাল্য বিয়ে, আত্মহত্যা, অপহরণ, মোবাইল ফোনের অপব্যবহার ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।
জানা গেছে, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ শিক্ষার্থীদের বাল্য বিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম. জুয়েল রানা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানষিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com