• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৩
শিরোনামঃ
সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা

বাবুল আখতার স্টাফ রিপোর্টারঃ / ৪৮ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার(২৪ জুন ) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানায় সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেইট খুলে ৯ জন কে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শূন্য লাইনের মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে সংশ্লিষ্টরা শূন্য লাইনের ভেতরে অবস্থান করছেন এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের পুশ-ইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো উত্তেজনা ছড়ায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন। সংবাদ লেখা পর্যন্ত বিএসএফ’র-পুশইনের শিকার ব্যক্তিরা শূন্য রেখায় অবস্থান করছে এবং বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখী অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com