• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৪ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃকামাল উদ্দিন -এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম।

​সভায় বক্তারা বলেন, একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর পুষ্টির অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। ক্যাম্পেইন সফল করতে তারা মাঠ পর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

​সভায় জানানো হয়, আগামী ২৮শে জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রে একযোগে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কনসার্টের ডাঃ নাদিম সরকার,ডাঃইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন (বাবু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com