• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি কক্সবাজারঃ / ১১৩ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি কক্সবাজারঃ ২৪ জুন ২০২৬, কক্সবাজার: কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের উদ্যোগে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন ২০২৬ (সোমবার) দুপুর ২টা থেকে কক্সবাজার জেলা অফিসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন এবং কক্সবাজার জেলা শাখার সম্মানিত এমডি জনাব সাইফুল ইসলাম।

বক্তারা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মপদ্ধতি, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নৈতিকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নতুন কর্মীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সফলতার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা অর্জন করেন।

কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। আগ্রহী, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। যারা কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে আগ্রহী, তারা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগ: ০১৮৮৬-৭৫২৫৯৩

প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সফলতা এবং মানবসম্পদ উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com