• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৫ জন গুরুতর আহত

Reporter Name / ৮৫ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল দক্ষিণ এলাকায় পায়রা সার্ভিস ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয়রা জানান, দ্রুতগতি ও অসাবধানতাজনিত কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আহতদের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com