• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে খগেন সাধুর ঘরে স্বপ্নের আলো, বৃদ্ধার ঘরের বারান্দা নিজ হাতে পরিষ্কার করলেন এমপি মোশারফ

Reporter Name / ৯২ Time View
শনিবার, ২০ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের বড় ডেরাহার হিন্দুপাড়ার অসহায় খগেন্দ্র নাথ ঠাকুর ও তার স্ত্রী শান্তি দীর্ঘদিন ধরে একটি পুকুরপাড়ের খাস জায়গায় মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বৃষ্টি হলেই তাদের ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়ত। জীবন সংগ্রামের সেই করুণ চিত্র তুলে ধরে তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের কাছে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তার আবেদন জানান।
ভিডিওটি সংসদ সদস্যের নজরে আসামাত্রই তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খগেন্দ্র নাথ ঠাকুরের বাড়িতে ছুটে যান। সেখানে বৃদ্ধ দম্পতির সার্বিক খোঁজখবর নেন এবং তাদের নতুন ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় খগেন্দ্র নাথ ঠাকুর ও তার স্ত্রী শান্তি সংসদ সদস্যের এমন সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর একই মহল্লার আরেক অসহায় বৃদ্ধা লিলকি বালাদোর মানবেতর জীবনযাপনের খবর পেয়ে সংসদ সদস্য তার বাড়িতে যান। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে একাই বসবাস করছেন তিনি। ঘরের সামনে বারান্দা না থাকায় বৃষ্টির পানি ও আগাছায় চলাচলও ছিল কষ্টকর। বৃদ্ধার দুরবস্থা দেখে সংসদ সদস্য নিজেই কোদাল হাতে নিয়ে ঘরের সামনে জমে থাকা ঘাস ও মাটি কেটে বারান্দা পরিষ্কার করেন। পরে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং এক দিনের মধ্যে তার ঘর মেরামতের ব্যবস্থা করার আশ্বাস দেন।
একজন সংসদ সদস্যকে নিজের হাতে এভাবে কাজ করতে দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। আর্থিক সহায়তা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে লিলকি বালাদো কান্নায় ভেঙে পড়েন। তিনি দুই হাত তুলে সংসদ সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানুষের সেবা করার জন্য। অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। যতদিন দায়িত্বে আছি, ততদিন সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কোনো মানুষ যেন অসহায় অবস্থায় কষ্ট না পায়, সে জন্য সবাইকে মানবিকভাবে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, খগেন্দ্র নাথ ঠাকুর ও লিলকি বালা দোর মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে বৃদ্ধার বাড়ির বারান্দা নিজ হাতে পরিষ্কার করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com