June 15, 2026, 2:33 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: রোববার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার পৌওতা এলাকায় মাছ চাষের পুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল জিসান (১৪) নামের এক কিশোরের। জিসান পৌওতা এলাকার এমরান হোসেনের ছেলে। দুপুরে পৌওতা এলাকার  জনৈক হেলালের পুকুরে সেচ পাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে ।

সান্তাহার পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসী সুত্রে জানা, উপজেলার সান্তাহার পৌওতা এলাকার জনৈক মাছ ব্যবসায়ী হেলাল উদ্দীন তার পুকুর থেকে সেচ পাম্প লাগিয়ে পানি সেচ দিচ্ছেলেন। রোববার দুপুরে কিশোর  জিসান ওই পুকুরে আম পাড়তে গেলে বৈদ্যুতিক তারে পা জড়িয়ে জিসান বিদ্যুৎস্পৃষ্ট  মারা যায়। ঘটনা জানার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরিবারের লোকজন জিসানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি  মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *