• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
শুক্রবার, ১২ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে

মুরাদপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ২নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি শাহ সুলতানের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে যুবক ও প্রবীণসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মশিউর রহমান মশি। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুছা বলেন, “বর্তমান প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। মানববন্ধনে উপস্থিত নন্দীগ্রাম থানার এসআই রাজীব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন মাদক কারবারীকেই ছার নয় এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আজাহার আলী, একাব্বর হোসেন, রুহুল আমিন, শফিউল আলম শফিক, আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এর কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com