• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ

Reporter Name / ৬২ Time View
বুধবার, ৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশ দূষণ ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে জামালের আমবাগানের সামনে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে রয়েছে। চামড়াগুলো পচতে শুরু করায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বস্তাগুলোকে আমবাগানে ব্যবহৃত সারের বস্তা মনে করেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

এলাকাবাসী জানান, সড়কটি গ্রামীণ হলেও এর মাধ্যমে প্রায় ২২টি গ্রামের মানুষ চলাচল করে। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি আমবাগানে কাজ করা শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com