June 4, 2026, 10:00 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় পৌরভবনের সামনে জেলার সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহাবুব হাসান সোহাগ। এতে বক্তব্য দেন জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মাস্টার মো. হাফিজুর রহমান, নওগাঁ জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের সংগঠক আলিমুল রেজা রানা, নিরাপদ সড়ক চাই (নিসচা) নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা মুকিত এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের অভ্যন্তরে দ্রুতগতির দূরপাল্লার বাস চলাচলের কারণে জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে দায়ী চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না।

তারা দ্রুততম সময়ের মধ্যে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড শহরের অভ্যন্তর থেকে সরিয়ে শহরের বাইরে উপযুক্ত স্থানে স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে শহরের ভেতরে ভারী ও দূরপাল্লার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *