• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

রাজশাহীতে প্রাইভেটকারে বিদেশি পিস্তল,ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, ও নারী সহ ২ জন আটক

Reporter Name / ১২৫ Time View
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার কার্যক্রম শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com