June 4, 2026, 9:47 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ধামইরহাটে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। নওগাঁ ২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক ২ জুন (মঙ্গলবার) সকাল ৯’টায় আলমপুর ইউনিয়নের শেঁখাহাটি ঘটঘটি পাড়া আবাবিল কিন্ডারগার্টেন স্কুলে ঈদ উপহারের নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এবং বেলা সাড়ে ১১ রূপনারায়ণপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসা চত্বরে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। নওগাঁ ২ আসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার সহকারি সেক্রেটারি ও নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক সফল ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, পৌর জামায়াতের সহকারি সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘যতক্ষণ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে খেদমতে আছি ততক্ষণ আপনাদের পাওনা এক টাকা এদিক-সেদিক কিংবা ছলচাতুরি হবেনা। কোন অন্যায় মেনে নেওয়া হবে না।’”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *