• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

Reporter Name / ৭৯ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তরে ‘দুগ্ধ উৎপদানে নারী খামারী উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহাফুজার রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল,জেলা ভেটেনারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন৷

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারিদের অবদান অনেক। দুধ থেকে কীভাবে বায়ো প্রোডাক্ট তৈরি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করা হবে। খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নওগাঁয় মিল্কভিটা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com