• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

অসুস্থ যুবদল কর্মী ভুট্টুর পাশে রাজশাহী জেলা যুবদল।

Reporter Name / ২৫৩ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের টেলিপাড়া গ্রামের যুবদল কর্মী জুলফিকার আলী ভুট্টুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছে রাজশাহী জেলা যুবদল।

জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের সময় রাজপথে গুরুতরভাবে আহত হন জুলফিকার আলী ভুট্টু। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তার অস্ত্রোপচার করা হলেও প্রথম অপারেশনে ত্রুটি থাকার কারণে তিনি বর্তমানে জটিল নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।

সম্প্রতি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন স্বশরীরে জুলফিকার আলী ভুট্টুর খোঁজখবর নিতে তার বাড়িতে যান। এ সময় তিনি ভুট্টুর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাসুদুর রহমান স্বজন বলেন, “জুলফিকার আলী ভুট্টু যুবদলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার চিকিৎসার প্রয়োজনীয় সহায়তায় রাজশাহী জেলা যুবদল সবসময় পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন জেমস, মজনুর রহমান রিডেন খান, রেজাউল করিম ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, জুলফিকার আলী ভুট্টুর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন জুলফিকার আলী ভুট্টু। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সহায়তা প্রয়োজন। তাই মানবিক কারণে তার চিকিৎসায় সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com