June 4, 2026, 11:58 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

পোরশায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিএনপি ও এর অংগ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দেয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোমেন শাহ্ । প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও সাবেক সিনিয়রস সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। প্রধান নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অবদান অস্বীকার্য। তার পথেই গণতন্ত্রের জন্য আপোসহীন থেকেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তিনি সকল নেতাকর্মীকে একসাথে কাজ করার এবং জনগনের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাকিল জাবেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, ত্রাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক সোহেল রানা সজিব, সাবেক বিএনপি সাধারন সম্পাদক মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুবদল আহবায়ক ইকবাল হোসেন শাহ্, যুবদল নেতা আব্দুল জব্বার সহ স্থানীয় বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *