June 4, 2026, 11:59 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সুমন সরদার

তন্ময় দেবনাথ রাজশাহীঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরী ও শাহামুখদম থানা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শাহামুখদম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”

সুমন সরদার আরো উল্লেখ করেন এলাকার উন্নয়ন, নাগরিক সেবা শান্তি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। জণগণের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি ঈদ উপলক্ষে নগরবাসীর সার্বিক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, পশু কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *