• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

বাঘায় ভিজিএফের চাল বিতরণ: উপস্থিত এমপি আবু সাঈদ চাঁদ।

Reporter Name / ৬০ Time View
সোমবার, ২৫ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারের ভিজিএফের (ভিলেজ গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৫ মে) বাঘা পৌরসভা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।

চাল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার কোনো দরিদ্র ও অসহায় মানুষ যেন খাদ্যকষ্টে না ভোগে, সেজন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মী সকলেই তৎপর রয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত সুভোধিকারীদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করা হচ্ছে।

এ সময় বাঘা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল পেয়ে এলাকার শত শত দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com