• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নন্দীগ্রামে ২শতাধিক দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী’র মানবিক সহায়তা দিলেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ২৩৯ Time View
সোমবার, ২৫ মে, ২০২৬

নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র দুস্থ অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে ২০৩টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২০৩টি বাছাইকৃত পরিবারের মাঝে মোট ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।
“মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যেন প্রকৃত অভাবী মানুষরাই এর সুফল পান।
অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।
ইতিপূর্বে বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন তার ঐচ্ছিক তহবিল হতে ১লাখ ৮৩হাজার ৫শত টাকা (নন্দীগ্রাম-কাহালু) বগুড়া-৪ সংসদীয় আসনের দুই উপজেলার দুস্থ ও অসহায় ৯৪ জনের প্রতিজন কে ১হাজার ৫শত টাকা করে প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com