• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

Reporter Name / ১১৬ Time View
রবিবার, ২৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||           নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সুধারাম থানাধীন পৌর ১নং ওয়ার্ডের বড় মসজিদ মোড় এলাকার ইসলামীয়া রোডের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় হক স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আলম (৫১), নোয়াখালীর সুধারাম উপজেলার বেলাল হোসেন (২৪) এবং ইসমাইল হোসেন রানা (২৭)।

ডিবি পুলিশ জানায়, আটক আসামিদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com