• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৭
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।…আইজিপি আলী হোসেন ফকির

Reporter Name / ৬৫ Time View
শনিবার, ২৩ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদ মূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি।

শনিবার বিকেল ৫ টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি শাখার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com