• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতি

Reporter Name / ১৯৪ Time View
শুক্রবার, ২২ মে, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গরু চুরি ও ডাকাতি ঠেকাতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি। বাঁশকল নিরাপত্তা পদ্ধতিতে প্রশাসনের সাথে গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন মহল একযোগে কাজ করে যাচ্ছে এতে এলাকায় চুরি ডাকাতির কোন সুযোগই নেই বলে দেখা যাচ্ছে। উল্লেখ্য, প্রতিবছরই ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর হাটের আগেই অনেক গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটতো, দেখা গেছে একজন সাধারণ কৃষক সখ ও অতি আদরের সহিত কিছু টাকা উপার্জনের আশায় একটি গরু খুব যত্ন সহকারে লালন পালন করছে ঈদের সামনে বিক্রি করবে বলে, কিন্তু সেই গরু হটাৎ চুরি হয়ে গেছে, তখন ঐ পরিবারের কি অবস্থা দাড়ায়, ঈদ যদিও খুশির দিন কিন্তু সেই পরিবারের জন্য হয় বেদনাদায়ক। এজন্য প্রশাসনের এই নতুন উদ্যোগ ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল ডিউটি।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর এর নিকট জানতে চাইলে তিনি জানান, প্রতিবছরই ঈদের সামনে চুরি ডাকাতি একটু বেশি হয়, এজন্য চুরি ডাকাতি ঠেকাতে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি বাঁশকল পদ্ধতিতে প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সমেশপুর বাসস্ট্যান্ড, কাজীপুরা, মাইঝাইল, আধাচাকি, মবুপুর ঘাট, দৌলতপুর পিরের মোড়, দৌলতপুর বাশঁতলা, ধুকুরিয়াবেড়া, দেলুয়া বাজার, সগুনা চৌরাস্তা, সেরনগর বাজার, এই মেইন সড়কের উপরে বাঁশ বেধে রাতভর ডিউটির ব্যবস্থা করা হয়েছে। এতে চুরি অনেকটাই কমে গেছে। আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছর বেলকুচিতে ঈদের সামনে একটা গরুও চুরি হতে দেবনা, এজন্য ঈদ পর্যন্ত আমরা এই বাঁশকল ডিউটি ধারাবাহিক চলমান রাখবো, এ পর্যন্ত কোন গরু চুরির ঘটনা ঘটে নি, আশা করছি এভাবে বাঁশকল ডিউটি চলমান থাকলে পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন গরু চুরির ঘটনা ঘটবেনা বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com