• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

Reporter Name / ২২৩ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১ টা পযন্ত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণদের এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করেন আইএইচটির শিক্ষার্থীরা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কর্মবিরতিতে অংশ নেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট নজরুল ইসলাম, নুর ইসলাম, রশিদুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, ডেন্টাল বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আবু ওয়াহেদ উজ্জল, রেডিওগ্রাফি’র মেডিকেল টেকনোলজিস্ট মো. আহসান, মো. শহিদুল্লাহ, ফার্মাসিস্ট উমর ফারুক, মোস্তফা কামাল, আদোরি খাতুনসহ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিস্ট’র শিক্ষার্থীবৃন্দ। অংশগ্রহনকারিরা দ্রুত তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং দাবী না মানলে ৪ ডিসেম্বর থেকে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com