• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

কক্সবাজারে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের জরুরী সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৯ Time View
সোমবার, ১৮ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ কক্সবাজারঃ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলার উদ্যোগে আগামী ৬ জুন ২০২৬ শনিবার অনুষ্ঠিতব্য ঈদ পূর্ণমিলনী ও সদস্যদের পরিচয়পত্র (কার্ড) বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) হোটেল নিরিবিলি রেস্তোরাঁয় এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কক্সবাজার জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেছা জিন্নাত, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল রশিদ বাবু, যুগ্ম অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সদস্য সোলতান আহমদ, কামরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, রাসেল তালুকদার, আবু মুছাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, আগামী ৬ জুন ২০২৬ শনিবার সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হবে এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সকল সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। কোনো সদস্য অনুপস্থিত থাকতে পারবেন না। সকলকে আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন দায়িত্ব ও কাজ বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com