June 4, 2026, 7:33 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় আসন্ন ঈদুল আযহা পালন উপলক্ষে কুরবানির পশুর হাটের বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা ও কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে পশুর রক্ত ও বর্জ্য সঙ্গে সঙ্গে মাটিতে গর্ত খুঁড়ে ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়। সেই সাথে ঈদ উপলক্ষে রাস্তায় যানযট নিরসনে বিশেষ ব্যবস্থায় গ্রাম পুলিশ ও রোবার্সস্কাউট দল নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকায় মাদক ব্যবসায়ী ওপেনে মাদক ব্যবসা ও যেখানে সেখানে মাদক সেবনের আড্ডা করে চলছে কিশোর গ্যাং, তাই অতিদ্রুত মাদক নির্মূল করতে না পারলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ধ্বংস হয়ে যাবে এজন্য যুব সমাজকে রক্ষা করতে হলে অতিদ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

১৮ মে সোমবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা সাস্থ পরিবার পরিকল্পনা কর্ম কর্তা মোছাঃ আসফিয়া সাবেরিন, বেলকুচি উপজেলা কৃষিকর্ম কর্তা সুকান্ত ধর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মোছাঃ ফ্লোরা ইকবাল, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *