June 13, 2026, 2:10 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

সান্তাহারে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম, এলএসডি এর ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী প্রমুখ।

সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানায়, চলতি মৌসুমে ১৪ হাজার ৭ শত ৬২ মেটি: টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকায় আর ১১শত ৯৭ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকায় কেনা হবে। আগামী ৩১ আগষ্ট পযর্ন্ত ধান- চাল সংগ্রহ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *