• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বাঘায় সোয়া কোটি টাকায় বদলে যাচ্ছে তিন গ্রামীণ সড়কের চেহারা!

Reporter Name / ৭২ Time View
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। কাদা-মাটির পথ মাড়িয়ে চলার দিন শেষ করে এবার আধুনিকায়নের ছোঁয়া লাগছে গ্রামীণ জনপদে।উপজেলার বাজুবাঘা ও বাউসা ইউনিয়নে তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের শুভ সূচনা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে মোট ১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার রাস্তার ‘এইচবিবি’ (ইটের সলিং) করণের কাজ শুরু হয়েছে। দীঘা হাজিপাড়া থেকে ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত (৫০০ মিটার), বাউসা দক্ষিণ হেদাতীপাড়া জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত (৫০০ মিটার), বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত (৫০০ মিটার)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা ঘটে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু বাশির, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, তৃণমূলের মানুষের যাতায়াত সহজ করাই আমাদের লক্ষ্য। এই রাস্তাগুলো সম্পন্ন হলে এলাকার অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সামান্য বৃষ্টিতেই এসব রাস্তায় চলাচল দুষ্কর হয়ে পড়ত। নতুন এই প্রকল্পের ফলে এখন থেকে খুব সহজেই কৃষিপণ্য বাজারে নেওয়া এবং স্কুল-কলেজে যাতায়াত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com